✍️তারেক রহমান ফয়সাল,
বিশেষ প্রতিনিধি ঢাকাঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, অধিকাংশ ক্ষেত্রে অনিবন্ধিত বা অজ্ঞাত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অনেকেই পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই তালিকায় এমন অনেক ব্যক্তির নাম উঠে এসেছে যারা প্রকৃত সাংবাদিকতার সঙ্গে জড়িত নন। বরং তেলবাজ নেতা, ঠিকাদার, বালু ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার ব্যক্তিরাও সাংবাদিক পরিচয়ে পর্যবেক্ষক কার্ড নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ফলে নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রকৃত সাংবাদিকরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকতার মান ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে। এতে করে পেশাদার সাংবাদিকদের কাজ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ভুল তথ্য প্রচারের ঝুঁকিও বাড়ছে।
দৈনিক নাগরিক ভাবনা নিবন্ধিত পত্রিকা এই প্রতিষ্ঠানের নামে ভুয়া সাংবাদিক কার্ড ব্যবহার করে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করেছে বলে অভিযোগ উঠে এসেছে।
দৈনিক নাগরিক ভাবনা প্রতিষ্ঠান থেকে এ নিয়ে একটি প্রকাশিত নিউজ করেছে দৈনিক নাগরিক ভাবনা।
সংশ্লিষ্ট মহল মনে করছে, নির্বাচনকে ঘিরে পর্যবেক্ষক কার্ড প্রদান প্রক্রিয়ায় কঠোর যাচাই-বাছাই প্রয়োজন। নাহলে অপেশাদার ও সুবিধাবাদী ব্যক্তিদের কারণে নির্বাচন পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে।
এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
