মোঃ রাসেল আহমেদ,
নেত্রকোনা প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
বৃহস্পতিবার ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি মোট ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী ফাহিম রহমান খান পাঠান পেয়েছেন ৬৭ হাজার ৩৬৭ ভোট।
এই আসনে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২ হাজার ৪৩৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৪৭ জন, পুরুষ ভোটার ২ লাখ ৫২ হাজার ৩৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন। মোট ২ লাখ ৭০ হাজার ২৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৫৩.৭৯ শতাংশ।
