মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
নেত্রকোনা ৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী’ ড. রফিকুল ইসলাম হিলালী ৪৯৫০৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ ঘটিকার সময়
নেত্রকোনা জেলা প্রশাসক অডিটোরিয়াম হল রুমে
জেলা প্রশাসক ও রিটারিং কর্মকর্তা সাইফুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর নেত্রকোনা জেলার ৫টি আসনের ফলাফল ঘোষণা করেন।
এর অংশ হিসেবে নেত্রকোনা ১ (দুর্গাপুর- কলমাকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিষ্টার কায়সার কামাল, ২ (সদর-বারহাট্রা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হক, ৩ (আটপাড়া- কেন্দুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী, ৪ (মদন-মোহনগন্জ- খালিয়াজুড়ি) আসনের বিএনপির মনোনীত প্রার্থী লূৎফুজ্জামান বাবর, ৫ (পুর্বধলা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থীকে বিজয় ঘোষণা করেন।
জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ফেইসবুক স্ট্যাটাসে লিখেন- প্রিয় আটপাড়া–কেন্দুয়াবাসী ও দেশ-বিদেশে থাকা সুহৃদ স্বজন, আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসা ও আস্থার এই বিজয় আমাদের সকলের। তাই এই মুহূর্তে আমার বিনীত আহ্বান। কোনো আনন্দ মিছিল বা উচ্ছ্বাস প্রদর্শন নয়; বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমার কোন উত্তজনা তৈরী করতে চাইনা। আমরা সংযম, শালীনতা ও কৃতজ্ঞতার মাধ্যমে এই অর্জনকে মর্যাদা দিই। মনে রাখবেন, নির্বাচন একটি প্রতিযোগিতা- শত্রুতা নয়। যারা পরাজিত হয়েছেন, তারাও আমাদের এলাকার মানুষ, আমাদের ভাই-বোন। তাঁদের প্রতি কোনো বিরূপ মনোভাব নয়, কোনো কটূক্তি নয়। বরং তাঁদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা প্রতিহিংসার রাজনীতি নয়, সহমর্মিতা ও সৌহার্দ্যের রাজনীতি চাই। আসুন, বিজয়কে বিনয়ের মাধ্যমে মহিমান্বিত করি এবং ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও ন্যায়ভিত্তিক আটপাড়া–কেন্দুয়া গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে সংযম, প্রজ্ঞা ও সৌভ্রাতৃত্বের পথে পরিচালিত করুন।
