মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
১৫৯ নেত্রকোনা ৩ কেন্দুয়া- আটপাড়া আসনের বিএনপির এমপি ড. রফিকুল ইসলাম হিলালীকে মন্ত্রী হিসেবে পেতে চাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ বলিষ্ঠ ও জনপ্রিয় রাজনীতিবিদ আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী বিপুল ভোটে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হয়েছেন।
তিনি এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে জেলা বিএনপির হাতকে শক্তিশালী করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের পথ দ্বারা অব্যাহত রেখেছেন।
তিনি আওয়ামী সৈরাচার সরকারের আমলে ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রামে আন্দোলন করতে গিয়ে বহুবার নির্যাতিত হয়ে ৫৬টি মামলার আসামি হয়ে কয়েকবার জেলে থাকতে হয়েছেন। তার আসনের বিএনপির নেতাকর্মীদের সকল মামলার আর্থিক দ্বায়ভার বহন করে ক্ষতি সাধিত হয়েও ক্লান্ত হননি,২০০৯,২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন করেও সফল হতে পারেননি। বিএনপির ক্লান্তিকালে নেতাকর্মী বুকে আগলে রেখে তাদের সাথে থেকেছেন। কয়েকবার তার বাসা ভাংচুর ও হামলায় শিকার হয়েছিলেন।
তাই জনগণের প্রত্যাশা—তাঁর অভিজ্ঞতা, যোগ্যতা ও নেতৃত্বগুণের যথাযথ মূল্যায়ন করে তাঁকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করা হোক।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়-
কেন্দুয়া উপজেলা গর্বিত কৃতি সন্তান নলিনী রঞ্জন সরকার বৃটিশ আমলে ভারতবর্ষের অর্থমন্ত্র,পাকিস্তান আমলে একই উপজেলার আরেক কৃতি সন্তান ড. হাফিজুর রহমান বাণিজ্য মন্ত্রী ও স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হয়ে শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবুও দুঃখের বিষয়, এত গৌরবময় ইতিহাস থাকা সত্ত্বেও মন্ত্রিপরিষদে কেন্দুয়ার প্রতিনিধিত্ব দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে।
কেন্দুয়া- আটপাড়াবাসীর প্রাণের দাবি, উন্নয়ন ও প্রতিনিধিত্বের স্বার্থে আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালীকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।
