মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধানঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ–৩ আসন বিজয়ের লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭ নং কাজীরবেড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাতপাড়া মোড়ে গণসংযোগ ও পথসভা করেছেন ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব মেহেদী হাসান রনি।
প্রতিদিনের ন্যায় আজও বিকাল তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত তিনি সাধারণ মানুষের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনী লক্ষ্যে গঠনমূলক বক্তব্য দেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ কাজীরবেড় ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পথসভাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ইতিবাচক সাড়া হিসেবে দেখা হচ্ছে।
