মোঃ রাসেল আহমেদ,
জেলা প্রতিনিধি (নেত্রকোনা) :
নেত্রকোনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবরকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে নেমেছেন তার কনিষ্ঠ কন্যা তাসফিয়া বিনতে জামান।
রোববার (০৮ জানুয়ারি) উপজেলার কাইটাইল ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তাসফিয়া বিনতে জামান বলেন, “আমি যখনই বাবার সঙ্গে কথা বলি, তিনি সবসময় মদনের মানুষের কথা বলেন। দেশের উন্নয়ন, এলাকার মানুষের চাকরি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান নিয়ে তিনি সবসময় ভাবেন। আপনাদের মাঝে এসে কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এবং আগামী ১২ তারিখে দলবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন।”
এসময় উপস্থিত ছিলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী, কাইটাইল ইউপি চেয়ারম্যান আবু তাহের আজাদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ দলীয় নেতাকর্মীরা।
