মোঃ ফিরোজ আহমেদ।
মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
মোড়েলগঞ্জ উপজেলার আব্দুল আজিজ মেমোরিয়াল হাইস্কুল মাঠে জামাতে ইসলামীর নির্বাচনী জনসভা (৭ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন। সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জননেতা অধ্যক্ষ আব্দুল আলিমসহ জামায়াতে ইসলামীর স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বাগেরহাট-৪ আসনকে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করা হবে। জনগণের সাড়া দেখে তারা ভয় পেয়েছে। তাই লাঠিসোঁটা নিয়ে হামলার পথ বেছে নিয়েছে। কিন্তু এসব করে জনগণের রায় ঠেকানো যাবে না।
জনসভায় উপজেলার দুইটি ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭৫ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
এ সময় নতুন যোগদানকারীরা বলেন, আদর্শিক রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তারা জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন।
পরে একটি গনমিছিল মোড়েলগঞ্জ উপজেলা ও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আর এম ক্লিনিকের সামনে অধ্যক্ষ আব্দুল আলিম এর বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।
