আরমান হোসেন রাজু,
লালমনিরহাট জেলা পুলিশের এক পুলিশ সদস্যকে কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতি প্রদান উপলক্ষে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করিয়েছেন লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশে পদোন্নতিপ্রাপ্ত ওই পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান করানো হয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট, আরও-১, রিজার্ভ অফিস, লালমনিরহাটসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
