মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২নং ওয়ার্ড মাইজকান্দি গ্রামের সাবেক মেম্বার মোঃ বকুল মিয়ার উঠানে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সভাপতিত্ব করেন- ২নং ওয়ার্ড দুর্গাপুর কেন্দ্র কমিটির আহবায়ক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ ইদ্রিছ আলী তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির তথ্য ও বিঃ বিষয়ক সম্পাদক, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য শহীদ মিয়া,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোঃ আনছু মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হারিফ উদ্দিন হানিফ মেম্বার, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম, ওলামা দলের সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন জাসাস সভাপতি শফিকুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা আমির হোসেন রিপন, কৃষক দলের নেতা ও কেন্দ্র কমিটি যুগ্ম আহবায়ক আরাধন মিয়া,হাবুল মিয়া প্রমুখ।
বক্তব্য রাখেন- কেন্দ্র কমিটি যুগ্ম আহবায়ক সাবেক মেম্বার বকুল মিয়া, বাচ্চু মিয়া, হবুল মিয়া,সাদেক মিয়া,আবদুল ছালাম,আবুল কাসেম, তারা মিয়াসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
