{"AIGC":{"Label":"1","ContentProducer":"001191110108551385082Q00000","ProduceID":"a0f6e00ba8f24d7d9091b39a943ae05e","ReservedCode1":"","ContentPropagator":"001191110108551385082Q00000","PropagateID":"a0f6e00ba8f24d7d9091b39a943ae05e","ReservedCode2":""}}
মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংরক্ষিত নারী ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনাটি যমুনা টিভিতে ভুল উপস্থাপন করা হয়েছে বলে প্রতিবাদ করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য কলি আক্তার (৪০) ।
৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামের নিজ বাড়িতে এক ভিডিও বক্তব্যে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি ।
তিনি বলেন- উক্ত ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য, আমি আজ ৬ জানুয়ারি শুক্রবার সকালে আমার বাড়ির সামনে মাটির রাস্তায় সরিষা শুকাতে দিলে আমার প্রতিবেশী অটোরিকশা চালক শহীদুল ইসলাম (২৫) এর সাথে ঝগড়া হয়। কিছুক্ষণ পর শহীদুল ও তার সহযোগীরা কয়েকজন আমার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। ট্রাংয়ের তালা ভেঙে নগদ তিন লক্ষ টাকা নিয়ে যায়। ঘরে অনেক জিনিস ভাংচুর করলে আমি হতবাক হয়ে সেনাবাহিনীসহ অনেককেই অভিহিত করি, সংবাদ কর্মীদের মধ্যে জেলা প্রতিনিধি যমুনা টিভিকেও জানাই। যাতে সরেজমিন করে নিউজ কভার করে কিন্তু যমুনা টিভির কেউ আসেননি। না এসে ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে ৷ আমাকে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষ এবং আমার প্রতিপক্ষকে বিএনপির বা ধানের প্রার্থীর পক্ষ বলে উল্লেখ করা হয়েছে । আমার জানা মতে- আমি এ রকম কোন কিছু বলিনি। তিনি আরো বলেন- আমি একজন ইউপি সদস্য, কোন দল বা গ্রুপের সাথে আমি জড়িত নই। তাই যমুনা টিভিকে বলবো দয়া করে ভুলভাবে উপস্থাপিত সংবাদটি খুব দ্রুত ডিলিট করে দিবেন ৷
উল্লেখ্য- কলি আক্তারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনাটি যদিও অস্বীকার করেছেন প্রতিপক্ষরা।
এই ঘটনার বিষয়ে কোন অভিযোগ হয়নি,
তবে গ্রামের মাতব্বররা এই বিষয় দুঃখ প্রকাশ করেছেন নির্বাচন সামনে আগত, মাতব্বররা খুব দ্রুত বিষয়টি শেষ করবেন জানান তিনি।
