(আহমদ রেজা)চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :
কর্ণফুলী উপজেলার উত্তর বন্দর ২ নং ওয়ার্ড এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
প্রচারণা সভায় বক্তারা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এলাকাবাসীকে সর্বোচ্চ সুশৃঙ্খল থাকতে হবে। একই সঙ্গে কর্ণফুলী–আনোয়ারা সংসদীয় আসনে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা আরও জোরদার করতে সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় বিএনপির প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের সঙ্গে নির্বাচনী অফিসে সাক্ষাৎ ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মো. জসিমউদ্দিন, আনোয়ারা উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির সিনিয়র সদস্য; উত্তর বন্দর ২ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির সমর্থক আলহাজ্ব সানোয়ার হোসেন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য; আনোয়ারা উপজেলা নির্মাণ শ্রমিক দলের সভাপতি মো. তারেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
