মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
“আগে প্রজ্ঞাপন তারপর নির্বাচন” এই স্লোগানে-
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ কেন্দুয়ার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নেত্রকোনার কেন্দুয়ায় উপজোলা পরিষদ চত্বরে অবস্থান কর্মবিরতি ও পরে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য- গত ১ফেব্রুয়ারি হতে এই কর্মসূচি তারা পালন করছেন। এ সময় তারা বলেন- সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচি পালন করা হচ্ছে এবং শুক্রবার তারা ঢাকায় গিয়ে বড় সমাবেশ করবেন। ‘আগে প্রজ্ঞাপন তারপর নির্বাচন,পে-স্কেল পে-স্কেল, দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগানসহকারে কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বর হতে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক পদক্ষিন পর উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হন। এসময় বক্তব্য রাখেন, সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ কেন্দুয়া শাখার সভাপতি শাহীনূর কবির (খোকন), সাধারণ সম্পাদক শাহীন মিয়া,যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রমুখ। তাদের কর্মবিরতির কারণে সেবা গ্রহিতারা সেবা পেতে এসে বিড়ম্বনায় পড়ছেন বলে জানা যায় সংশ্লিষ্ট সূত্রে।
