মোঃ আবু সাইদশওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের পাড়া মহল্লার হাটবাজারে ধানের শীষের পক্ষে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি। পথসভায় মেহেদী হাসান রনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। বক্তব্যে তিনি তার পিতা সাবেক এমপি মরহুম শহিদুল ইসলাম মাস্টারের অবদানের কথা স্মরণ করেন।
তিনি বলেন, চারবারের সংসদ সদস্য হিসেবে মরহুম শহিদুল ইসলাম মাস্টার এই এলাকার উন্নয়নে যে কাজগুলো শুরু করে গেছেন, সেগুলো বাস্তবায়ন করাই তার প্রধান লক্ষ্য। জনগণের সমর্থন পেলে মহেশপুর ও কোটচাঁদপুরকে উন্নত ও সুশাসনের একটি মডেল এলাকায় রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক , সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মন্টু, থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক আবুল কাশেম।
এছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইকরামুল হক, সাবেক মেম্বর বজলুর রহমান, মইদুল ইসলাম বকুল, যুব দলের আহবায়ক আরিফুল ইসলাম, বিএনপি নেতা কালাম, আঃ খালেক, আঃ রশিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভা চলাকালে হাটবাজার ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর নির্বাচনী পরিবেশে পরিণত হয়।
