খুলনা বিভাগীয় প্রধানঃ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সঠিক ভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের দ্বায়িত্ব সম্পর্কে ঝিনাইদহে সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার ৫’শ ৮৮টি ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা ৭ হাজার ৬’শ ৪৪ জন আনসার সদস্য অংশ নেন। সেসময় জেলা আনসার কমান্ডার মিজানুর রহমান, সদর উপজেলা আনসার কমান্ডার আমিন উদ্দিন ও উপজেলা কমান্ডারসহ প্রশিক্ষক প্রশিক্ষিকা উপস্থিত ছিলেন।
এ সমাবেশে নির্বাচনে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ভোট গ্রহণ নির্বিঘœ করতে আনসার সদস্যদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয় ।
