আহমদ রেজা,চট্টগ্রাম বিভাগী ব্যুরো প্রাধানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সিনিয়র সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম আনোয়ারা কাফকো হাউজিং সোসাইটি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।
জুমার নামাজ আদায় শেষে তিনি মসজিদের মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন। এ সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের চলমান সংকট নিরসনে মহান আল্লাহর সাহায্য কামনা করেন।
নামাজ শেষে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সর্বদা রাজপথে ছিল এবং আগামীতেও জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাবে।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
