মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদের সামনে কেন্দুয়া উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সদস্যরা এই বিক্ষোভ করেন।
সরকারি কর্মচারী দাবী আদায়ের ঐক্য পরিষদের সমন্বয়ক জেলা সদস্য সচিব মোঃ শাহনুর কবীর খোকন, কেন্দুয়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া,সাংগঠনিক সম্পাদক সৈয়দ আজহার আহমেদ এর নেতৃত্বে এই কর্মসূচি পালন করেন।
বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশলী অফিসের ফিল্ড অফিসার মোশাররফ হোসেন, এলজিইডি হিসাব সহকারী আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সিএ আমানুল্লাহ আমান, উপজেলা নির্বাহী অফিসার সিএ শাহীন মিয়া,উপজেলা পরিসংখ্যান সহকারী অফিসার নিশাদসহ ১৭টি দপ্তরের কর্মচারীবৃন্দ।
