মাসুদ রানা, জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরে রক্তের বন্ধনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে রক্তের বন্ধন জামালপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
রক্তের বন্ধন জামালপুর জেলা শাখার সভাপতি হাসান আলীর সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হাই আলহাদী, এ কে এম রবিউল আলম লুইপা, শাকের আহমেদ চৌধুরী, মোজাহিদুর রহমান, আব্বাছ আলী, রক্তের বন্ধনের উপদেষ্টা এডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক হামিদুল হক সীমান্তসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ কাজ। এটি কেবল অন্য একজনের জীবন বাঁচায় না, বরং দাতার নিজের শরীরের জন্যও উপকার বয়ে আনে। রক্তদান করলে শরীরে অতিরিক্ত আয়রনের মাত্রা কমে যায়। রক্তে আয়রনের ভারসাম্য বজায় থাকলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকটাই কমে যায়। ক্যান্সারের ঝুঁকি কমায়, নতুন রক্তকণিকা তৈরি করে। তাই প্রাপ্ত বয়স্কদের নির্দিষ্ট সময় পরপর রক্তদানের জন্য আহবান জানান বক্তারা। পরে রক্তের বন্ধনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও কেক কাটা হয়।
