মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
❝ভোট দিবো কিসে— ধানের শীষে❞
এই স্লোগানে- ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে মহাসমাবেশে- সার্কিট হাউস ময়দানে নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন।
❝ভোট দিবো কিসে—ধানের শীষে।❞ এই স্লোগানে লক্ষ লক্ষ মানুষের মুখে ছিল উৎফুল্ল উচ্ছাস,
আনন্দে ভড়া ছিল মন। মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ।
শহরে সকাল থেকেই জড়ো হতে থাকেন দলের নেতা–কর্মীরা। সভাস্থলে গিয়ে দেখা যায়- ৬৪ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের সভামঞ্চ প্রস্তুত করা হয়। মঞ্চের মাঝে এলইডি ও দুপাশে রয়েছে ব্যানার। মঞ্চের বাঁ দিকের ব্যানারে লেখা রয়েছে ‘আই হ্যাব এ প্ল্যান’ এবং ডান পাশে ‘সবার আগে বাংলাদেশ’
এ সভামঞ্চে বিকেলে ভাষণ দেন তারেক রহমান।
জনসভাস্থলের চারপাশে সিএসএফ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে ২০টি সিসিটিভি ক্যামেরায় বন্দী ছিল। এই জনসভাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে ছিলেন- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সভায় যোগ দিতে গতকাল রাত থেকে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতা–কর্মী ও সমর্থকেরা আসতে শুরু করেছেন।
দলীয় সূত্রে জানা যায়- ২০০৪ সালে ময়মনসিংহে প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন তারেক রহমান। নগরজুড়ে পোস্টার ও প্যানায় স্বাগত জানানো হয়েছে তারেক রহমানকে।
নেত্রকোনার আটপাড়া উপজেলার রফিকুল ইসলাম রফিক বলেন- সকালে পিক-আপ যুগে এসেছি ৪০ থেকে ৫০ জন।
আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছ থেকে দেখতে সকালে চলে এসেছিলাম। নেতার অপেক্ষায় সামনের সারিতে বসে খুব ভালো করে দেখেছি।
কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহীন আলম সকালে সভাস্থলে আসেন। তিনি বলেন- ‘আমি রাজনীতি করি, ছোট বেলায় তারেক রহমানকে দেখেছিলাম, আজ খুব কাছে থেকে তারেক রহমানকে দেখেছি।
আজ সকালে ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে এই কর্মসূচি উপলক্ষে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলে ছিলেন- সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন। প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। বিভাগীয় সমাবেশে- ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
