আরমান হোসেন রাজু
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ১৫ বিজিবির অধীন ঝাউরানী বিওপি’র যৌথ উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় ই-স্কাপ (Eskuf) সিরাপ, ফেনসিডিল, ফেয়ারডিল এবং ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানি পণ্য পাচারের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে ১৫ বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
স্থানীয়দের মতে, বিজিবির নিয়মিত ও কার্যকর অভিযানের ফলে সীমান্ত এলাকায় মাদক পাচারের প্রবণতা অনেকাংশে কমে এসেছে।
মাদককে না বলুন
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন সুশীল সমাজের জনগন আবারো জেগে উঠুন।
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। সুন্দর ভয়হীন নিরাপদ একটি দেশ গড়ে তুলতে পুলিশ বাহিনী কে সহায়তা করুন। যেই কোনও প্রয়োজনে সরকারি সেবা নিন ৯৯৯ য়ে কল করুন।
