রওশন বাবু
রংপুর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে অভিযোগ করা হয়েছে, সম্প্রতি তিনি এক বন্দিকে ডেকে সরাসরি অর্থ দাবি করেন এবং টাকা না দিলে তাকে অন্য জেলায় পাঠিয়ে দেওয়া কিংবা সেলে আটকে রাখার হুমকি দেন।
পরিবারের দাবি, তারা ওই অর্থ দাবিতে রাজি না হওয়ায় আজ সংশ্লিষ্ট বন্দিকে রংপুর কারাগার থেকে পঞ্চগড় কারাগারে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে পরিবারটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এটিকে প্রতিহিংসামূলক পদক্ষেপ বলে অভিযোগ করছে।
যদি অভিযোগগুলো সত্য হয়ে থাকে, তবে তা কারা প্রশাসনের ভেতরে গুরুতর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একজন ভারপ্রাপ্ত জেলার হিসেবে শাখাওয়াত হোসেনের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয় বলেও মত দিয়েছেন মানবাধিকারকর্মীরা।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য পরিবারটি জানায়, ভারপ্রাপ্ত জেলার শাখাওয়াত হোসেনের মোবাইল নম্বর ০১৭৬৯৯৭১০১১, অফিস ফোন ০২৫৮৮৮০৯১৬৮ এবং ই-মেইল ঠিকানা lrrong@prison.gov.bd।
এ বিষয়ে এখনো কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ, স্বচ্ছ এবং জরুরি তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও সচেতন মহল। তাদের মতে, আজ একজন বন্দির সঙ্গে যা ঘটছে, কাল তা যে কারও সঙ্গেই ঘটতে পারে।
