মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধানঃ
হরিনাকুন্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর বাজারে পাটকাঠির গোডাউন ও পান বড়জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে হরিনাকুন্ডু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে অগ্নিকান্ডের ঘটনাটি পূর্ব শত্রুতার কারণে ঘটতে পারে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পাটকাঠি বোঝাই ০২টি গোডাউন ও গোডাউনের উত্তর দিকে আজিম উদ্দিন এবং কুদ্দুস মোল্লার পান বরজ আংশিক ক্ষতি হয়। গোডাউনের মালিক কুষ্টিয়া ইবি থানার আব্দুল খালেক ও হরিণাকুন্ডু উপজেলার মো: কামাল হোসেনে আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, ঘটনা শুনবার পর সেখানে পুলিশ পাঠিয়েছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। তবে অভিযোগ করলে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
