মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধানঃ
কনকনে এই শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই ‘মানুষের পাশে আমরা’—এই দৃঢ় অঙ্গীকার নিয়ে দাঁড়িয়েছে “একতা যুব উন্নয়ন ক্লাব”। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঝিনাইদহে “একতা যুব উন্নয়ন ক্লাব” অফিস চত্বরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে, প্রায় শ
তাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো উন্নত মানের শীতবস্ত্র (কম্বল)।কনকনে শীতকে উপেক্ষা করে সকাল থেকেই ক্লারেব কার্যালয়ে ভীড় জমান স্থানীয় অসহায় মানুষেরা। নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সালাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ সাঈদ হাসান, কোটচাঁদপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মোঃ সুজাত আলী। এসময় আরো উপস্থিত ছিলেন সুমন হোসেন, মামুন হোসেন , নাজির হোসেন, এরশাদ বিশ্বাস, মাসুম হোসেন, সোহানুর রহমান, শাকিল হোসেন, বিল্লাল মিয়া, বাবু মন্ডল, আবু সাঈদ, সুলতান শেখ, বিপ্লব শেখ, মারুফ সহ অনন্যরা। এসময় উপকারভোগীদের মুখে ছিলো স্বস্তির হাসি। মথুরাপুর গ্রামের বৃদ্ধ ইনতাদুল আবেগপ্লুত হয়ে বলেন, “বাবা, এই শীতে অনেক কষ্ট হচ্ছিল, কম্বলটা পেয়ে এখন শান্তিতে ঘুমাতে পারব। একই অনুভূতি প্রকাশ করেছেন গোপিনাথপুর গ্রামের কল্পনা এবং বাড়িবাথান গ্রামের নূরী। তারা সবাই “একতা যুব উন্নয়ন ক্লাব” এর এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ও মন থেকে দোয়া করেছেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন “একতা যুব উন্নয়ন ক্লাব ” এর সদস্যরা ২০২০ সাল থেকে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছেন।আমরা তাদের এই উদ্যোগকে সব সময়ই স্বাগত জানাই।সাধারণ মানুষ ও সুধী সমাজ এই কাজের ভূয়সী প্রশংসা করে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন- যেন তারাও নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।আপনার সামান্য সহযোগিতা হয়তো কারো শীতের রাতকে উষ্ণ করতে পারে। আসুন মানবতার সেবায় আমরা সবাই এগিয়ে আসি।
