মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি:
অদ্য ২২ জানুয়ারি ২০২৬ খ্রি. দুপুর ২টা ০০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা কর্তৃক পূর্বধলা থানাধীন জালশুকা গ্রামস্থ একটি দোকানের সামনে শ্মশানের পিছন এলাকা থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন—
১। আবুল কাশেম রঞ্জু (৪৪), পিতা: মৃত শহর আলী, সাং: রাজপাড়া, থানা: পূর্বধলা, জেলা: নেত্রকোণা — সাজা: ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
২। পলাশ সরকার (২৪), পিতা: মৃত মনোরঞ্জন সরকার, সাং: বলাইনগুয়া, থানা: পূর্বধলা, জেলা: নেত্রকোণা — সাজা: ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
৩। মোঃ আব্দুল হামিদ (৩৬), পিতা: মৃত কেরামত আলী, সাং: বিশকাকুনি, থানা: পূর্বধলা, জেলা: নেত্রকোণা — সাজা: ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
৪। মোঃ আব্দুল জব্বার (৩৫), পিতা: মৃত জহুর আলো, সাং: গোহালাকান্দা, থানা: পূর্বধলা, জেলা: নেত্রকোণা — সাজা: ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
৫। মোঃ খোরশেদ আলম (৩৫), পিতা: মোঃ ফজলুল হক, সাং: জালশুকা, থানা: পূর্বধলা, জেলা: নেত্রকোণা — সাজা: ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
ঘটনাস্থলে উপস্থিত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পূর্বধলা জনাব তাসনীম জাহান আটককৃতদের দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে পরবর্তীতে নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
