মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে সরাসরি জনগণের ভাবনা, প্রত্যাশা ও প্রস্তাব পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু করা হয়েছে ওয়েবসাইট, ই-মেইল এবং ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম। এই উদ্যোগের মাধ্যমে দেশের সাধারণ মানুষ আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরতে পারবেন।
বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক সিলেট-২ এর কো-অর্ডিনেটর মো. ইয়াওর আলী জানান, “তারেক রহমান শুনবেন আপনার কথা—এই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। জনগণ তাদের চারপাশের সমস্যা, প্রত্যাশা ও সমাধান প্রস্তাব চিঠি বা অনলাইনের মাধ্যমে জানাতে পারবেন।”
তিনি বলেন, আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত, রাষ্ট্র পরিচালনায় কোন বিষয়গুলো অগ্রাধিকার পাওয়া দরকার—এসব বিষয়ে নাগরিকদের মতামত সংগ্রহ করে তা সরাসরি তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হবে।
এই উদ্যোগকে গণতান্ত্রিক অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
