মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
১৫৯ নেত্রকোনা ৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়া’কে বিএনপির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
২১ জানুয়ারি বুধবার বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয় হতে এই বহিষ্কার আদেশ দেন।
বিএনপির দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার জন্য বিএনপি’র নিম্নবর্ণিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে জানা যায় বিএনপির দলীয় সূত্রে।
বিএনপির দলীয় নির্ভর সূত্রে জানা যায়-
ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহ সদর জেলা থেকে ৩জন, কিশোরগঞ্জ জেলা থেকে ২জন,শেরপুর জেলা থেকে ১জন এবং নেত্রকোনা জেলা থেকে ১ জনকে বহিষ্কার এই আদেশ দেওয়া হয়েছে।
