মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয়।
২০ জানুয়ারী প্রার্থিতা প্রত্যাহার দিন থাকলেও কোন প্রার্থী প্রত্যাহার করেননি। প্রকাশিত তালিকা অনুযায়ী এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন অফিস সূত্র জানায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৬৮৭ জন। এর মধ্যে পোস্টাল ভোটার ৪ হাজার ২০৬ জন এবং পোস্টাল ব্যতীত ভোটার ৪ লাখ ১৬ হাজার ৪৮১ জন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—১/মোঃ আবুল হোসেন তালুকদার— জাতীয় পার্টি (লাঙ্গল) পিতা: মৃত মোঃ রেহান উদ্দিন তালুকদার,ঠিকানা: বানিয়াজান, আটপাড়া, নেত্রকোণা।
২/মোঃ খায়রুল কবীর নিয়োগী — বাংলাদেশ জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা)পিতা: মোঃ তাহের উদ্দিন নিয়োগী,ঠিকানা: কলসাটি, কেন্দুয়া, নেত্রকোণা।
৩/মোঃ জাকির হোসেন — ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) পিতা: মোঃ আঃ কদ্দুছ
ঠিকানা: গন্ডা, কেন্দুয়া, নেত্রকোণা।
৪/মোঃ দেলোয়ার হোসেন ভূঞা— স্বতন্ত্র (ঘোড়া)
পিতা: আব্দুর রাশিদ ভূঞা, ঠিকানা: দিগদাইর, কেন্দুয়া, নেত্রকোণা।
৫/মোঃ শামছুদ্দোহা — ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) পিতা: মোঃ আঃ জলিল, ঠিকানা: মোজাফরপুর ভুঞাপাড়া, কেন্দুয়া, নেত্রকোণা।
৬/ রফিকুল ইসলাম হিলালী— বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি (ধানের শীষ) পিতা: গোলাম মুকসুদ হিলালী, ঠিকানা: বাদে আঠারবাড়ী, কেন্দুয়া পৌরসভা, নেত্রকোণা।
রিটার্নিং অফিসার কার্যালয় থেকে জানানো হয়েছে- আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় প্রার্থীদের নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে।
ভোটারদের দৃষ্টি এখন প্রার্থীদের রাজনৈতিক অবস্থান, অতীত কর্মকাণ্ড ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা।
রিটার্নিং অফিসার জানান- সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
