(প্রকাশক ও সম্পাদক)
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ।
তারেক রহমান ফয়সাল নিজস্ব সংবাদদাতা,
তিনি বিভিন্ন গণমাধ্যমে বলেছেন প্রতিনিয়ত সাংবাদিকরা মার খাচ্ছে কোথাও খুন হচ্ছে কোথাও হামলার শিকার হচ্ছে কোথাও অবরুদ্ধ হচ্ছে কোথাও তাদেরকে আটকে রাখা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সাংবাদিকদের সাথে যা ইচ্ছে না তাই ব্যবহার করছে। কোথায় সাংবাদিক সুরক্ষা আইন, কোথায় তথ্য মন্ত্রণালয় কোথায় প্রেস কাউন্সিল কোথায় জাতীয় প্রেসক্লাব, কোথায় সাংবাদিকদের সংস্কার কোন কিছুই নেই এ যেন ধুধু মরুভূমি। দিনশেষে সাংবাদিকদের এতিম অনাথ তাদেরকে দেখার কেউ নেই সরকার আসে সরকার যায় সাংবাদিকরা তাদের মতই কোনরকম বেঁচে থাকার চেষ্টায় সাঁতরে বেড়াচ্ছে জীবন যুদ্ধে। দেশব্যাপী হাজার হাজার সাংবাদিক সংগঠন, হাজার হাজার নেতা হিসেব করলে কয়েক লাখ হতে পারে। ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধানের ৩৯(২) অনুচ্ছেদে সংবাদক্ষেত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এতো সাংবাদিক, সংগঠন, নেতা থাকতে এবং বাংলাদেশ সংবিধানের ৩৯(২) অনুচ্ছেদে সংবাদক্ষেত্রের স্বাধীনতা দেওয়া সত্ত্বেও গণমাধ্যম অংঙ্গনটি স্বাধীনতার ৫০ বছর পরেও অরক্ষিত অবস্থায় কেন ? সাংবাদিক চাকুরী ও সুরক্ষা আইন, স্বাধীন গণমাধ্যম কমিশন আইন, স্বাধীন পেশাদারিত্ব আইন পাশ হয়না কেন ? এতে কি প্রমানীত হয় না যে, দূর্বল ও অযোগ্য নেতৃত্ব এ পেশায় বাসা বেধেছে। যোগ্য নেতৃত্বের অভাবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভটি আজ দেয়ালে মাথা ঠুকছে। কে বাঁচাবে গণমাধ্যমকে কোণঠাসার হাত থেকে। বলিষ্ঠ কন্ঠে কে বলবে সাংবাদিকদের ন্যায়সঙ্গত অধিকারের কথা ? অধিকার ছিনিয়ে আনার অকুতোভয় কলম সৈনিকদের দরকার। সাংবাদিক ও গণমাধ্যমের অধিকার প্রশ্নে আপোষহীন বলিষ্ঠ কণ্ঠস্বর দরকার। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জুলাই আগস্ট এর ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকল সৈনিকদের পক্ষে ন্যায়ের বানী শুনানোর জন্য নেতা নয়, অভিভাবক দরকার। সুবিধাবাদী ও জাহির নেতায় পরিপূর্ণ গণমাধ্যম অংঙ্গনটিকে সুরক্ষার বিষয়ে কথা বলার কি কেউ নেই ? ঘুমিয়ে পড়া বিবেকের জাগরণ কবে ঘটবে ? কে সাংবাদিকদের হৃদয়ে শক্তি ও সাহস যোগাবে। কে অধিকার ছিনিয়ে আনার উৎসাহ যোগাবে? মনোবল আর সাহস দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে ? আছে কেউ ? (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার উপদেষ্টা মন্ডলী এর সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন (বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উজপদেষ্টা) সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট এনায়েত হোসেন বাচ্চু এবং আব্দুল্লাহ আল মামুন প্রকাশক ও সম্পাদক দৈনিক আমার প্রাণের বাংলাদেশ )
