মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রয়াতনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি রবিবার সন্ধ্যায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জুড়াইল খেলার মাঠে- ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবউল্লাহ’র সভাপতিত্বে প্রয়াতনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, কেন্দুয়া- আটপাড়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
পরিচালনায় ছিলেন- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাংবাদিক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, যুগ্ম আহবায়ক ইমদাদুল হক, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক কায়েস আহমেদ, যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাসেম মেম্বার, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
বক্তব্য রাখেন- ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক রিয়াদ হাসান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হারিফ উদ্দিন হানিফ মেম্বার, উপজেলা সমবায় দলের আহবায়ক আলামিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দয়াল হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তব্যে বক্তারা বলেন- দেশনেত্রী বেগম খালেদা ছিল এই দেশের প্রান। সেই নেত্রীকে হারিয়ে আমরা আমাদের গার্ডেনকে হারিয়েছি। আমরা দোয়া করি মহান আল্লাহ যেন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মোকাম দান করুন আমিন।
