মোহাম্মদ সালাহ উদ্দিন
আমরা মানুষ তো সবাই, ব্যবধান একটাই
ব্যবহার আর করি টাকার বড়াই,
মানুষ তো সবাই চেনে, অমানুষ চেনা দায়
শরৎচন্দ্রের ভাষায় বেঈমান প্রিয়জনরাই।
কেউ বলছে—
চলছে সার্কাস,আবার ভাইয়ের শত্রু ভাই
আবার কেউ বলছেন—আমরা হতবাক,
এটা কেন্দুয়া ছাড়া কোথাও নাই।
এই আচরণে–
আজ অমানবিক দ্বন্দে ঘুম আসে না
আধাঁর রাত জেগে কেমনে রই,
কোথায় গেলে পাবো তার চন্দ
ঘুমের ভাবে চোখ বোঝে অন্ধ হয়ে রই।
সামনে একটা কঠিন পাথর, লোকে বুজুক
জ্বলন্ত আগুনে পুড়ুক সব,হোক ঘর্ষণ
পুড়ে যাক সকল মোহ, ভেঙে যাক বুকের পাঁজর
চৌচির হয়ে যাক, বেঈমানীর জমিন।
না হয় আসুক–
আরও ঝড়, ধূয়ে যাক সকল রুপ
আসুক চাপ, হ্রদয়ে আছে যত পাপ
আলিঙ্গনে জরিয়ে যাক, লোকে দেখুক
আর বলুক– আমরা ভালো না খারাপ।
আকর্ষণে যদি হয় কর্ষনের লোভ
না হলে বুঝবোনা– কেউ কর্ষণের বিবাদ
ছবি তোলার কৌশল- ভুলে যাই যদি
যদি পারো বুঝতে কোনদিন,সব দেবো বাদ।
