আরমান হোসেন রাজু
জেলা প্রতিনিধি, লালমনিরহাটঃ
লালমনিরহাট জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) সকালে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ মাস্টার প্যারেড আয়োজন করা হয়।
সকাল ৮টা ০০ মিনিটে অনুষ্ঠিত প্যারেডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান।
প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), লালমনিরহাট এবং সহ-অধিনায়ক ছিলেন জনাব মোঃ সফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (আরআই), পুলিশ লাইন্স, লালমনিরহাট। জেলার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত পাঁচটি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পুলিশ সুপার পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন এবং চৌকস ও দক্ষ পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। একই সঙ্গে তিনি শৃঙ্খলা বজায় রেখে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন। দায়িত্ব পালনের সময় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লালমনিরহাট জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব জয়ন্ত কুমার সেনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, সকল ফাঁড়ি ইনচার্জ এবং লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
