মোহাম্মদ সালাহ উদ্দিন
শিশু কিশোর সবাই শুন আসছে খুশির দিন,
সবাই গড়বো এই পৃথিবী, ঝলমলে রঙ্গিন।
কলি আছে ফুল ফুটাবো, পাবোনা কিছু ভয়,
সুগন্ধিতে ভড়িয়ে দেবো- পুরো এই ভুবনময়।
দেশ গড়বো, দশে মোরা- সামনে নির্বাচন,
সবাই থাকবো মিলে- মিশে, ভরবে সবার মন
সবাই হাসঁবো, সবাই কাঁদবো, থাকবেনা কোন ভয়,
জয় করিবো বিশ্বটাকে- হবোনা অক্ষয়।
সবাই গাইবো, সবাই নাচবো, হবো গাংচিল,
নেচে ও গেয়ে বাঁচবো মোরা- হবোনা বিলীন।
আমরা শক্তি, আমরা বল, আমারাই সকল দল
সারাজীবন থাকবোনা জেনে, মন হয় জঠিল।
মা বাবা ভাই বোন এবং আত্মীয় স্বজন,
সবাই হিন্দু মুসলিম- ক্রম-জাতী বৌদ্ধ, খ্রীষ্টান।
সকল ভেদাভেদ ভুলে- সবাই মিলেমিশে,
দেশটাকে সুন্দর রাখতে মিশে যাই ধানেরশীষে।
