আরমান হোসেন রাজু
জেলা প্রতিনিধি, লালমনিরহাটঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে জগতবেড় ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ জানুয়ারি) জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, নির্বাচনি তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এবং আচরণবিধি উপেক্ষা করে তিনি এলাকায় কম্বল বিতরণ করছিলেন।
খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে দণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
