মোহাম্মদ সালাহ উদ্দিন
নীরব কলম যোদ্ধা—সারাক্ষণ তাঁর ঘাত প্রতিঘাত,
নেই কোনো চাওয়া, নেই কোন পা-ওয়া
কারো বিরুদ্ধে নেই কোনো অবিচার।
ভোরে সমাজের কল্যানে বিভিন্ন সমস্যা মোকাবিলায় সন্ধায় কলম নিয়ে দেশ ও জাতির নিকট করে সংবাদ প্রচার।
মুখে বললে লোকে ভাবে দুর্বল,
অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত না করলে বলে-সব ঠিক আছে,
নীরব ভুমিকায় চললে- নেই কোন স্বার্থ ।
বাপেরটা খেয়ে হই অনেকেই সাংবাদিক,
সাংবাদিক আজ দলীয় রোগীর মানষিক।
মানষিক রোগীর জন্য লিখেন অমানবিক,
তাই লেখার কুকর্মে থাকেনা দিশ।
সাংবাদিকতার ব্রতে, মহান হবেন শতে শতে,
হাজারো সাহিত্যিক জন্মেছেন সংবাদে অবিরত,
অন্যায়ে গড়েছেন প্রাচীরগর্তে ।
এ-ই সব দূরে ঠেলে, ঘাত প্রতিঘাত পিছনে ফেলে
ক্লান্তি নেই, আনন্দ নেই, শুধু জানি—
ভেঙে পড়বো, তবুও মচকাবো না।
মরে যাবো কভু কারো মাথা নত করবো না,
হেরে যাব তবুও অন্যায়কে প্রশ্রয় দিবনা।
