কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি।
কুড়িগ্রামে স্বামী -স্ত্রী একসাথে ঘুমালেও সকালে স্ত্রীকে কুপিয়ে হত্যা করা লাশ উদ্ধার স্বামী নিখোঁজ।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দিগদারি বানিয়ারভিটা গ্রামে বাবুল ও মহিমা দম্পতি রবিবার রাতে একই ঘরে ঘুমালেও আজ ( ১২ জানুয়ারি) সকালে স্ত্রীকে কুপিয়ে হত্যা করা লাশ দেখতে পেলেও স্বামী নিখোঁজ।
এবিষয়ে অএ এলাকার অটোচালক মোস্তফা বলেন গতকাল রাতে ২:৩০ মিনিটে বাবুল ভাইয়ের বাড়িতে গরু জবাই করলে যে গোগানি শব্দ হয়।এটা শুনে দৌড়ে গিয়ে বাড়ির গেটে ডাকাডাকি করি। কেউ ডাকে সাড়া না দিলে আমি মনে করি ঘুমে অনেক সময় বোবা ধরে এটা ভেবে বাড়ি আসি।সকালে মা ডাকি কয় ভাবিকে কে জানি হত্যা করেছে,কিন্তু ভাই নাই।
একই এলাকার কফিল মিয়া জানান মৃত্যুের খবর শুনে দৌড়ে গিয়ে দেখি বাবুলের বউ গায়ে বিভিন্ন জায়গায় কাঁটা কাঁটা চিহ্ন অবস্থায় মৃত্যুদেহ পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী অনেকে জানান এটা রহস্যজনক মৃত্যু। আবার অনেকেই বলছেন তাঁর স্বামীকে তুলে নিয়ে স্ত্রীকে হত্যা করা হয়েছে। তবে স্বামীকে খুঁজে পেলে মৃত্যুের আসল ঘটনা জানা যাবে।
নিহতের দ্বিতীয় ছেলে মেহেদী বলেন আমার বাবাকেও খুঁজে পাচ্ছি না,ফোনও বন্ধ।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান জানান এবিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে দ্রুত আসামিকে গ্রেফতার করা হবে।
মোঃএরশাদুল হক
