মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
১০ জানুয়ারি ২০২৬ শনিবার বেলা ৪-৬টা পর্যন্ত কেন্দুয়া উপজেলার ছিলিমপুর, আদমপুর, মাসকা ও সান্দিকোনা বাজারে নির্বাচনি আচরণ বিধিমালা সংক্রান্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন- সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাঈমুল হাসান চৌধুরী।
কেন্দুয়া পৌরসভার ছিলিমপুর মোড়ে ” বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫” এর বিধি ৭ লঙ্ঘনের অপরাধ উদঘাটিত হওয়ায় উক্ত বিধিমালার বিধি ২৭ অনুসারে একজনকে ৫০০০/- টাকা অর্থদণ্ড করা হয়।
মোঃ নাঈমুল হাসান চৌধুরী বলেন-
আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের নিমিত্তে কেন্দুয়া- উপজেলায় সংশ্লিষ্ট সকলকে নির্বাচনি আচরণ বিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য বলা হলো।
নির্বাচনি আচরণ বিধিমালার যেকোনো ধরনের লঙ্ঘন হলে মোবাইল কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করেন।
