মাইনুল ইসলাম ইমন,নিজস্ব সংবাদদাতাঃ
চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানাধীন এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুইজন কুখ্যাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
চট্টগ্রামস্থ গোবিন্দগঞ্জ কালীতলা শ্রমজীবী সমবায় সমিতির ম্যানেজার কফিলুল ইসলাম গত ০৮/০১/২০২৬ খ্রিঃ তারিখ বিকাল আনুমানিক ১৪:৫০ ঘটিকায় বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর তিনি অফিসে যাওয়ার পথে ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট, মাদ্রাজী শাহ রোড, সেলস কলোনি এলাকার ভেতরে পৌঁছালে—
১। মোঃ কফিল উদ্দিন (৩২)
পিতা– মৃত আমির আলী,
মাতা– রওশন আরা বেগম,
সাং– নেভী হাসপাতাল গেইট, মাদ্রাজী শাহ পাড়া রোড, আমির আলীর বাড়ি, থানা– ইপিজেড, জেলা– চট্টগ্রাম মহানগর।
২। নূর উদ্দিন প্রকাশ সেকুল (৩৬)
পিতা– মৃত কবির উদ্দিন,
মাতা– নাজমা বেগম,
সাং– কাঠগড় মুসলিমাবাদ, বামপাড়া, কবির পুলিশের নতুন বাড়ি, থানা– পতেঙ্গা, জেলা– চট্টগ্রাম মহানগর।
উক্ত আসামিদ্বয় তার পথরোধ করে মারধর করে এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার নিকট থাকা সম্পূর্ণ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী কফিলুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে ইপিজেড থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় সিইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে একটি চৌকস দল ইপিজেড থানাধীন মাদ্রাজী শাহ রোড এলাকা থেকে আসামিদ্বয়কে ছিনতাই কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল ও ছোরা এবং ছিনতাইকৃত নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা ছিনতাইকৃত টাকার মধ্যে ৬০,০০০/- টাকা দিয়ে ০২টি OPPO A3X এবং ০১টি Redmi 15C মোবাইল ফোন ক্রয় করে। এছাড়া ৩০,০০০/- টাকা ক্যাসিনো খেলায় হারিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
গ্রেফতারকৃত মোঃ কফিল উদ্দিন (৩২) ও নূর উদ্দিন প্রকাশ সেকুল (৩৬) চট্টগ্রাম মহানগরের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃত মোঃ কফিল উদ্দিনের বিরুদ্ধে সিএমপি’র ইপিজেড থানায় পূর্বে নিম্নোক্ত মামলা রয়েছে
ইপিজেড থানা এফআইআর নং–২, তারিখ– ২২/০৮/২০২৪
জিআর নং– ৯৩/২০২৪
ধারা– ১৫(৩)/২৫ডি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪
তৎসহ দণ্ডবিধি, ১৮৬০ এর ১৪৭/১৪৮/১৪৯/১৫২/৩০৭/৩৩২/৩৩৩/৩৫৩/৪৪৭/৪৪৮/৩৭৯/৩৮০/৪২৭/৪৩৬/৫০৬(২)/১০৯/৩৪
তৎসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৩/৬ ধারা।
এছাড়া অপর আসামি নূর উদ্দিন প্রকাশ সেকুলের বিরুদ্ধে—
১। ইপিজেড থানা মামলা নং–২, তারিখ– ০২/১০/২০১৬, ধারা– ১৯(১) এর ৯(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০
২। ইপিজেড থানা মামলা নং–১২, তারিখ– ১৫/০৭/২০১৬, ধারা– ১৯(১) এর ৯(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০
৩। ইপিজেড থানা এফআইআর নং–২, তারিখ– ২২/০৮/২০২৪; জিআর নং– ৯৩/২০২৪; উপরোক্ত ধারাসমূহ বিদ্যমান।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে ছিনতাই সংক্রান্ত অপরাধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
দাখিলকারী
অফিসার ইনচার্জ
ইপিজেড থানা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি।।
