ভ্রাম্যমাণ প্রতিনিধি,দিঘলিয়া, খুলনাঃ
খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশের ঐক্যের প্রতিক হচ্ছেন খালেদা জিয়া। তার চলে যাওয়ায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেছেন। বেগম খালেদা জিয়াকে যারা অসম্মান করতে চেয়েছিলেন তারা নিজেরাই অপমানিত হয়ে পলায়ন করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বিধবা নারীদের জন্য বিধবা ভাতা চালু করেন।বয়স্ক ভাতা এবং মেয়েদের ১০ম শ্রেণির পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা ফ্রি করে দেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে স্টার জুট মিল চালু করা হবে। ভৈরব ব্রীজটা চালু করতে হবে। বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হবে।মসজিদ, মন্দির,প্যাগোডা বা গীর্জা যে ধর্মীয় প্রধান থাকবেন তাদের বেতনের ব্যবস্থা বিএনপি করবে।পারিবারিক কার্ড,স্বাস্থ্য কার্ড,কৃষক কার্ড দেওয়া হবে। মাদকের সাথে জড়িত যেই থাক সে যদি আওয়ামী লীগের লোক হয়,জামাতের লোক হয় বিএনপিরও লোক হয় তাকে প্রশাসন ব্যবস্থা নিবে সন্ত্রাসী আমাদের দলের লোক হতে পারেনা।তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
তিনি গতকাল দিঘলিয়া উপজেলার সেনহাটী খান এ সবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ইউপি সদস্য আলেয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অধ্যাপক মনিরুল হক বাবুল,শেখ আব্দুর রশিদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু,
উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা বেল্লাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নামজুল হক,মোল্লা,মনিরুজ্জামান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদীকা সেতারা সুলতানা,রেজাউল ইসলাম রেজা,মো: রয়েল,গাজী এনামুল হাচান মাসুম, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত ই এলাহি স্পীকার,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনি,উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম, সেনহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, যুবনেতা মিঠু মোল্লা সহ নেতৃবৃন্দ।
সকাল ১০টায় তিনি আলহাজ্ব সারোয়ার খান কলেজে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।
সন্ধ্যায় তিনি গাজীরহাট শ্বশান মন্দিরে সনাতনী ধর্মালম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
