আরমান হোসেন রাজু
জেলা প্রতিনিধি, লালমনিরহাটঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আসন্ন উত্তরাঞ্চল সফর সফল করার লক্ষ্যে রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি তার বক্তব্যে বলেন, উত্তরাঞ্চলে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং তারেক রহমানের সফরকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে।
এতে বিশেষভাবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী জনাব রোকন উদ্দিন বাবুল। এছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় সফর উপলক্ষে মাঠপর্যায়ের কর্মসূচি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
