মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনা ৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কার এর দাবিতে উক্ত আসনের বিএনপির নেতাকর্মীদের তুমুল ঝর তোলে অনলাইন ফেইসবুকে সমাচার সৃষ্টি করেছে।
৭ জানুয়ারি বুধবার সকাল থেকে সারাদিন পর্যন্ত দেখা যায় নেত্রকোনা ৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলালকে বিএনপি থেকে বহিষ্কার এর দাবিতে উক্ত আসনের বিএনপির নেতাকর্মীরা অনলাইন ফেইসবুকে তুমুল ঝর তোলে সমাচার সৃষ্টি করেছে।
স্হানীয় সূত্রে জানা যায়- সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল বিএনপির মনোনয়ন চেয়ে হাইকমান্ডে দৌড়ঝাপ করে চুড়ান্ত মনোনয়ন থেকে বাদ পড়েন। এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়ে বাছাইপর্বে ঠিকে রয়েছেন।
আরো জানা যায়- এর আগে বিএনপির মনোনয়ন চাওয়ার সময় কেন্দুয়া আটপাড়া উপজেলায় বিভিন্ন মিটিং মিছিলে স্লোগানে বলেছেন ধানেরশীষ যার হাতে আমরা আছি তার সাথে। বিএনপির মনোনয়ন চুড়ান্ত তালিকা থেকে বাদ পড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এই ক্ষোভের সৃষ্টি হয়।
আজ ৭ জানুয়ারি বুধবার ফেইসবুক অনলাইনে যাঁরা বিএনপি দল থেকে বহিষ্কার দাবি তুলেছেন তারা হলেন- মোয়াজ্জেম হোসেন খান (পৌর বিএনপির সাধারণ সম্পাদক), শফিকুল ইসলাম শফিক (উপজেলা ছাত্রদল), শাহীন আলম (যুগ্ম আহবায়ক উপজেলা যুবদল),আনোয়ার পারভেজ শামীম উপজেলা যুবদল, মোঃ আলমগীর কবির (সদস্য উপজেলা ছাত্রদল), দিলসাদ প্লাবন (সাংগঠনিক সম্পাদক কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদল), মেহেদী হাসান আকন্দ সভাপতি (উপজেলা চালকদল), বাহার উদ্দিন (প্রবাসী) মোঃ কাওছার আহমেদ হ্রদয়, শরীফুল ইসলাম, শরীফ খান, সুমন মিয়া, লিংকন মিয়া,সুমন খান প্রমুখ।
