মোঃ আবু সাইদ শওকত আলী ,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহের শৈলকুপায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধায় উপজেলার ভাটই বাজারে দুধসর ইউনিয়ন বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নী জেনারেল ও বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ আসাদুজ্জামান। সেসময় দুধসর ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, সাজ্জাদুর রহমান, রাকিবুল হাসান খান দিপু, মানবাধিকার বিষয়ক সম্পাদক জাকারিয়া মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবলু মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি, যুবদলের আহবায়ক রবিউল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। তিনি অন্যায়ের সাথে কখনও আপোষ করেননি বলেই তাকে আপোষহীন নেত্রী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
পরে বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
