মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা বিএনপি’র সাথে উপজেলা জমিয়ত উলামায়ে ইসলামের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি মঙ্গলবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে নেত্রকোনা৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের ধানের শীষের প্রার্থীর পক্ষে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে উপজেলা জমিয়ত উলামায়ে ইসলামের নেতৃবৃন্দের এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম এর সভাপতিত্বে
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কেন্দুয়া- আটপাড়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
সঞ্চালনায় ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সন্মানিত সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু।
বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা জমিয়ত উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজু, সদস্য মজনু রহমান খন্দকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সহসভাপতি ও চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা ভুঁইয়া, রোয়াইল বাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিঞা, কান্দিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিছ আলী তালুকদার, পাইকুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল হাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক ও দলপা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিল্টু, তথ্য ও বিঃ সম্পাদক ও নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, আশুজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান, দলপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল, গন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল হাসান রনি, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সুমন,কান্দিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম হাবিব, চিরাং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, পাইকুড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়কসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক এবং উপজেলা জমিয়ত উলামায়ে ইসলামের উপজেলা ও ইউনিয়ন সভাপতি সম্পাদক এর নেতৃবৃন্দ।
বক্তব্যে বক্তারা বলেন- আমরা সারাদেশ তথা কেন্দুয়াকে ভালোরাখার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছি, জামায়াত এর দল, কোন ইসলামের দল নয় এটাই সবাইকে জানাইতে হবে। ১২ ধানের শীষ এর প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠিয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এই এলাকার উন্নয়ন করতে চাই।
