মোহাম্মদ সালাহ উদ্দিন
তোমার আদরে সাজিয়ে রেখে টবে
তুমি মেতেছো এ কোন উৎসবে!
আমি তো চাই না মহোৎসব
এই উৎসব হবে আমার যন্ত্রণার সব।
পাহাড়ের ঝর্ণা দেখা যায় দূর পাল্লায়
সকাল দুপুরে অরূপ নেচে যায় আহা!
কি যে কষ্ট বুকের গহীনে
হয় যে ক্ষত অবিরত।
সাজানো তাঁবুর ছোট্ট নীড়ে
আমাকে রেখেছো ঠিক আদরে
বলবে কি তুমি কি কারণে
হৃদয়হীনা কষ্ট বাঁড়াও কেন অকারণে।
প্রয়োজনে পথে সব ভুলে
অনেক দূর যেতে চাও
জীবনটাকে বাঁচাতে হলে,
কিছু রেখে– কিছু নিয়ে
আড়ালেও থাকতে দাও।
