আরমান হোসেন রাজু,জেলা প্রতিনিধি লালমনিরহাটঃ
লালমনিরহাট-৩ (সদর) আসনে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধতা পাওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—
★ বিএনপি প্রার্থী — আসাদুল হাবিব দুলু
★ গণসংহতি আন্দোলন — দীপক কুমার রায়
★ এবি পার্টি — ফিরোজ কবির
★ জাতীয় পার্টি — জাহিদ হাসান
★ সিপিবি — মধুসূদন রায়
★ ইসলামী আন্দোলন বাংলাদেশ — আমিনুল ইসলাম
★ জামায়াতে ইসলামী — অ্যাডভোকেট আবু তাহের
এ বিষয়ে নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্র ও আইনগত শর্ত পর্যালোচনা করে মনোনয়নগুলো বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী দিনে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
