মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী,রংপুর বিভাগীয় চীপঃ
রংপুর বিভাগ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও পাঁচপীর এলাকার একটি পুকুরের পানি থেকে জেসি খাতুন নামে এ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ৩ জানুয়ারি সকালে ঐ এলাকার কুদ্দুস নামে এক ব্যাক্তির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান স্থানীয় প্রশাসন।
পুলিশ জানায়, সকালে পুকুরের পানিতে ওই নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরবর্তিতে থানা পুলিশসহ জেলা পুলিশের উধতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুরের পানিতে ভেসে থাকা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আছে।
এসময় রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী, সহকারী পুলিশ সুপার সার্কেল স্নেহাষীস দাস জানান, নিহত ব্যাক্তির পরিচয় মিলেছে। ওই নারী একজন প্রতিবন্ধী। তার লাশ থানায় আনা হয়েছে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তাঁরা আশ্বাস দেন।
