মাহাবুল ইসলাম,গাজীপুর প্রতিনিধি:
শুক্রবার, ২ জানুয়ারি,
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় গাজীপুর জেলা তারগাছ ৩৭ নং ওয়ার্ড বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা কুনিয়া তারগাছ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল ইসলাম অভি প্রতিষ্ঠাতা সভাপতি ৩৭ নং ওয়ার্ড যুবদল
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শাহিন আলম স্বেচ্ছাসেবক দল বিএনপি ।
দোয়া মাহফিলে মাওলানা যৌথভাবে মোনাজাত পরিচালনা করেন। ।
দোয়া শেষে মরহুম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।
