আরমান হোসেন রাজু
জেলা প্রতিনিধি, লালমনিরহাট
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সম্প্রতি বিকাশ প্রতারণার ঘটনায় প্রতারিত দুইজন ভূক্তভোগীর টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত অর্থ প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ভূক্তভোগীর নিকট হস্তান্তর করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, এ ধরনের প্রতারণা রোধে তারা সর্বদা সতর্ক ও তৎপর থাকবে। সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের অভিযোগের তথ্য সরাসরি ডিবি পুলিশের কাছে জানানোর আহ্বান জানানো হয়েছে।
মাদককে না বলুন
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন সুশীল সমাজের জনগন আবারো জেগে উঠুন।
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। সুন্দর ভয়হীন নিরাপদ একটি দেশ গড়ে তুলতে পুলিশ বাহিনী কে সহায়তা করুন। যেই কোনও প্রয়োজনে সরকারি সেবা নিন ৯৯৯ য়ে কল করুন।
