মোহাম্মদ সালাহ উদ্দিন
ওগো রুপালি তুমি বুঝলেনা
তুমি ছাড়া এই দুনিয়ায়
আছি কত অসহায়
আমি কাঁদি এই কেন্দুয়ায়।
অখিল ঘোষের গানের সুর
ভেতরে অনুরনিত হয় বারবার।
বুকের পাঁজরে নিস্তব্দতার বিউগল বাজে
নির্ঘুম রাত কেবল যাতনা বাড়ায়।
বুকের কার্নিশে কি যেন ভীড় জমায়
তোমার মুখ, অস্থির সময় বিচ্ছিন্ন
ব্যবচ্ছেদ করে সারাক্ষণ।
ঘুমের ঘরে আতশে ওঠা বিষন্ন মনে
ফল্গুধারা বয়ে যায় স্রুতে।
তুমি সহযোদ্ধার মত সাহস দিয়ে
অনিয়ম আর নিঝুম রাত জেগে
ক্লান্তিহীন শ্রান্তিবিহীন জীবন।
নাবিকের মত নীল সমুদ্রে বয়ে চলেছিলে
আজ তুমি নেই, আছ দূর থেকে বহুদূরে
ভাল থেকো রুপালি।
