মোঃ রাসেল আহমেদ,নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মদন প্রেসক্লাবে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন ও নির্বাচনের মাধ্যমে ২০২৬–২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আল মাহবোব আল আমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন তালুকদার উজ্জ্বল।
শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬ ইং) মদন প্রেসক্লাবে অনুষ্ঠিত এ নির্বাচনে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান (আহ্বায়ক) হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল লতিফ মোতাহার লিটন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে বলেন, পেশাদার সাংবাদিকতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মদন উপজেলার গণমানুষের কথা তুলে ধরতে প্রেসক্লাব আরও কার্যকর ভূমিকা রাখবে। সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
