আরমান হোসেন রাজু
জেলা প্রতিনিধি, লালমনিরহাট
🗓️ ০১ জানুয়ারি ২০২৬
লালমনিরহাট জেলার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) জনাব মোঃ আব্দুল হাই-এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (০১ জানুয়ারি ২০২৬) লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয় চাকুরীকাল শেষে অবসর গ্রহণকারী এই কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসর গ্রহণ করায় পুলিশ সুপার মহোদয় জনাব মোঃ আব্দুল হাই-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),
জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট,
আরআই, পুলিশ লাইন্স,
ডিআইও-১, জেলা বিশেষ শাখা,
টিআই, ট্রাফিক অফিস,
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাটসহ
জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই অবসরপ্রাপ্ত কর্মকর্তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
