রওশন বাবু
বিশেষ প্রতিনিধি, রংপুর
পুলিশ সুপারের কার্যালয়, রংপুরে জেলা পুলিশের বিভিন্ন পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়।
এ সময় এএসআই (সশস্ত্র) মোঃ রাজু আহম্মেদ এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) পদে, এটিএসআই মোঃ আবুল কালাম আজাদ এটিএসআই হতে টিএসআই পদে, কনস্টেবল মোঃ ফজলুর রশিদ কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে, কনস্টেবল আশুতোষ রায় কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে, কনস্টেবল রতন চন্দ্র বিশ্বাস কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে এবং কনস্টেবল মোঃ ফরিদ হোসেন কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি লাভ করেন।
র্যাংক ব্যাজ পরিধান কার্যক্রম শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা পুলিশ, রংপুরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর, আরওআই, রিজার্ভ অফিস, রংপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
